• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস দত্তকের নামে শিশু কেনাবেচা, ফেসবুকে চলে দর–কষাকষি গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড় চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আবেদনকারীদের অতীতের যে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিসাসংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যে কোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন।

দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com