• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

নৌপরিবহন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আছে পে-স্কেল সুবিধাও

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০/-

যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১২

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০/-

যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

৩. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮

বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০/-

যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

শর্তাবলি

যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীদের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত পোর্টালে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা)

আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ (বিকাল ৪টা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com